বাংলাদেশের জন্য জেআরপি’তে ৫০৪ কোটির বেশি টাকা দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের জন্য ‘২০১৯ ইউএন জয়েন্ট রেসপন্স প্ল্যানে’র (জেআরপি) সূচনালগ্নে ৫০৪ কোটি ১৯ লক্ষাধিক টাকা (৬ কোটি ডলার) দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারাসহ কমপক্ষে ৯ লাখ রোহিঙ্গার জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করবে এই তহবিল। পাশাপাশি স্বাগতিক দেশের অর্থাৎ বাংলাদেশী সম্প্রদায়ের সংশ্লিষ্ট প্রয়োজন মেটাতেও ব্যবহার করা হবে এই অর্থ। এখন পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটে মানবিক সহায়তা দিতে তহবিল যোগান দেয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৫ই ফেব্রুয়ারিতে পোস্ট করা ওই বিবৃতিতে আরো বলেছেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ৪৪ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩৭৭৩ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন কর্মসূচিতে দেয়া হয় ৪০ কোটি ৬০ লাখ ডলার। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মানবিক সঙ্কটে সাড়া দিতে অন্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়ে, যুক্তরাষ্ট্র যে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে তাতে সুবিধা পাবেন রোহিঙ্গারা, যারা ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ওই সময়ে তাদের বিরুদ্ধে নৃশংস নির্যাতন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের এ নৃশংসতার মধ্যে রয়েছে রাখাইন রাজ্যজুড়ে রোহিঙ্গা জাতি নিধন।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে আর্থিক সহযোগিতা দিচ্ছে তা দিয়ে ওই সঙ্কটের শিকার মানুষগুলোর সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা, মানসিক সাপোর্ট ও শিক্ষা সুবিধা দেয়া হবে। এ ছাড়া সুবিদা পাবেন আশ্রয়দাতা বাংলাদেশের সম্প্রদায়গুলো। সুবিধা পাবেন মিয়ানমারের ভিতরে ও আঞ্চলিক বাস্তুচ্যুত মানুষরা। আসন্ন বর্ষা ও ঘূর্ণিঝড় মৌসুমকে সামনে রেখে আশ্রয় শিবিরের অবকাঠামো ও আশ্রয়স্থলের উন্নয়নে মানবাধিকার বিষয়ক সংগঠন ও বাংলাদেশ সরকারকে সমর্থন করে যাবে যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা।
ওই বিবৃতিতে আরো বলা হয়, এই মানবিক সঙ্কটে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আক্রান্ত মানুষগুলোর কাছে সহযোগিতা পৌঁছে দেয়া নিশ্চিত করতে বাংলাদেশ অব্যাহতভাবে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারও প্রশংসা করা হয়েছে।
বিবৃতিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে বলা হয়েছে। যাতে তারা স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে দেশে ফিরে যেতে পারেন। এক্ষেত্রে যেসব মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করা হয়েছে তাদের সম্মতির ভিত্তিতে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া হতে হবে।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান