বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সাত হাজার কোটি টাকার বিশেষ তহবিল
এনাঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী এক বিলিয়ন ডলার তথা ৭ হাজার কোটি টাকার বিশেষ একটি তহবিল তৈরী করবে। বিদ্যুৎ কিংবা অবকাঠামো উন্নয়নের মত জনগুরুত্বপূর্ণ প্রকল্পে বাজেট ঘাটতি মনে হলেই তখনই ঐ তহবিলের অর্থ ব্যয় করা যাবে। এজন্যে তেমন কোন সুদ গুণতে হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত করতে শেখ হাসিনা সরকারের আন্তরিক উদ্যোগ এবং সুশাসনের ব্যাপারে গৃহিত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের ব্যাপারে আশাবাদি করার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। এ সভায় যোগদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান ১০ অক্টোবর বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়ে বলেন, কর বৃদ্ধিসহ তা আদায়ে যুগোপযোগী পদক্ষেপ, পার্লামেন্টকে কার্যকর রাখা এবং মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি রয়েছে। সকলেই বাংলাদেশের উন্নয়নে আশাবাদি এবং সকলেই আশা করছেন রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। এদিকে বস্টনে বিশ্ববিখ্যাত এমআইটি (ম্যাসেচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি) ক্যাম্পাসে স্ট্র্যাটন স্টুডেন্ট সেন্টারে ১২ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরে যুগান্তকারী পরিবর্তন শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান। এ সেমিনার সকলের জন্য উম্মুক্ত বলে জানা গেছে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature