বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগষ্ট শনিবার যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কে কুইন্সের জামাইকাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোঃ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাসির আলী খান পল। উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নাট্যকার খান শওকত। দোয়া মাহফিল পরিচালনা করেন জামাইকা মুসলীম সেন্টারের প্রধান ঈমাম মাওলানা আবু জাফর বেগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও কলামিষ্ট শামসুদ্দীন আজাদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আইরিন পারভিন। কি নোট স্পীকার ছিলেন সাংবাদিক হাসান ফেরদৌস এবং পানি বিজ্ঞানী ড. সুফিয়ান খন্দকার। আলোচনায় অংশগ্রহন করেনঃ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আকতার হোসেন, রেজাউল করিম চৌধুরী, মোঃ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, আবুল বাসার মিলন, সেবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ঈসমাইল খান আনসারি, ড. এস আই শেলী, মুলধারার রাজনীতিবিদ রাব্বী সাঈদ, নিলুফার খান স্বপ্না, শিরিন কামাল, মনজুর আহমেদ রবিন, জুবায়ের আহমেদ, আবুল কালাম আজাদ, মোঃ আক্তার বাবুল, কবি সালেহা ইসলাম, কবি নীখিল কুমার রায়, মোঃ ফিরোজ, হুমাউন আহমেদ চৌধুরী, রুমানা আহমেদ, মোঃ আলী আসাদ, আমিনুল হক, শহীদ চৌধুরী, মাহবুবুল ফিরোজ, হাফিজ উদ্দীন, মইনুল ইসলাম, মোঃ শফিউদ্দীন এবং কানিজ আয়েশা।
১৯৭৫ এর ১৫ ই আগস্ট, বাংলাদেশের জন্য একটি কালো রাত। সেদিন ঘাতকদের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার আত্মীয়-স্বজনদের হত্যা করা। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সহ তার আশেপাশে বাড়িগুলোতে ঐদিন হত্যাযজ্ঞ চালায় ঘাতকরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী বেগম ফজিলতুন্নেছা মুজিবসহ তার পরিবারের মোট ২৬ জনকে হত্যা করা হয় সেই দিন। এ সভায় আগষ্ট ট্রাজেডির সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

