Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

বাংলাদেশের জিএসপি ফিরে পেতে ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: November 12, 2016 | 4:42 PM

ঢাকা : বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে নার্গিস রশিদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বার্নিকাট বলেন, পোশাক শিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে। লিঙ্গবৈষম্য অনেকটাই কেটেছে এবং পোশাক কারখানার কাজের পরিবেশও আগের চেয়ে ভালো। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিক পক্ষ অনেক সচেতন হয়েছে। এই উন্নতিতে আমরা অনেক খুশি। তিনি বলেন, ‘আমি প্রমিস করছি বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করবো।’
এ সময় নার্গিস-রশিদ ফাউন্ডেশন এবং ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, গাজীপুরে জেলা প্রশাসক এস এম আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ