Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধে ৯ মার্কিন সিনেটরের সুপারিশ

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: June 26, 2013 | 1:37 PM

গার্মেন্ট কারখানার কর্মপরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) বন্ধ রাখতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সুপারিশ করেছেন ডেমোক্র্যাট দলের ৯ সিনেটর। মঙ্গলবার এক বিবৃতিতে এই নয় সিনেটর বলেন, ‘বাংলাদেশের পণ্যের জিএসপি সুবিধা স্থগিত রাখা হোক এবং শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতির জন্য সময় বেঁধে দিয়ে একটি রূপরেখা দেয়া হোক।’ সাভারের রানা প্লাজা ধসে ১১ শতাধিক শ্রমিকের মৃত্যুর পর জিএসপি সুবিধা বাতিলের জোর দাবি উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে এরই মধ্যে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে শুনানি শেষ হয়েছে। ওই শুনানিতে কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেয এ সুবিধা বাতিলের জোরাল সুপারিশ করেছেন। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়া হবে কিনা সে বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্র : রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV