বাংলাদেশের পদ্মা সেতুতে অর্থায়ন: বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর এবার সরে দাঁড়াল এডিবি

স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর এবার পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে দাঁড়ালো এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে এ সেতুতে অর্থায়ন না করার কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যে কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে তা অনুধাবন করে এবং ওই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই এডিবি এ সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, এডিবি বিশ্বব্যাংকের মতোই একই নীতি ও প্রক্রিয়ায় বিশ্বাস করে। বাংলাদেশের জন্য পদ্মা সেতুর গুরুত্বের বিষয়টি এডিবি উপলব্ধি করলেও সঙ্গত কারণে ওই প্রকল্পে অর্থায়ন করতে না পারায় গভীর দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ওই বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাংক যে পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করতে যাচ্ছে, সে সিদ্ধান্তটি আগেই জানিয়েছিল এডিবিকে। এদিকে এডিবি পদ্মা সেতুকে বাংলাদেশ ও এর দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য ‘যুগান্তকারী প্রকল্প’ বলে উল্লেখ করেছে। এডিবি বলেছে, বিশ্বব্যাংক প্রকল্পটির সবচেয়ে বড় যোগানদাতা। বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে এডিবি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাংলাদেশ সরকার ও এর জনগণের সঙ্গে এডিবি’র সম্পৃক্ততা দীর্ঘদিনের। এমন আশ্বাস দিয়ে এডিবি বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার পূর্ব-প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এমন দাবি করে বিশ্ব ব্যাংক গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার ঋণ দেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছিল।
এদিকে চুক্তি বাতিলের পর গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছেন। মানবজমিন

সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes