Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন: জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: September 11, 2019 | 8:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এরই মধ্যে রাবাবের নিয়োগ আদেশ অনুমোদন হয়েছে। তবে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর মাসুদ বিন মোমেনের নিয়োগ চূড়ান্ত হলে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা যোগদান করবেন। সরকারের উচ্চপর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

Rabab Fatima . Bangladesh Ambassador visit to Japan Times on April 26, 2016. Hodo-bu Kikuchi interview. YOSHIAKI MIURA PHOTO

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে বর্তমান পররাষ্ট্র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রীর এ সফর শেষ হওয়ার পর মাসুদ বিন মোমেনের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের বিষয়টি আরও স্পষ্ট হবে। মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়। ওই সময়ে পশ্চিমারা শেখ হাসিনার সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেও জাপান সমর্থন করে।

এম শহীদুল হক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী পররাষ্ট্র সচিব। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকরি-জীবনের বেশির ভাগ সময় লিয়েনে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আইওএমের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তারপর পররাষ্ট্র সচিব হিসেবে আছেন ৬ বছর ধরে। আগামী ডিসেম্বরে তিনি অবসরে যাচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV