Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: June 14, 2021 | 1:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন নিউইয়র্কে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও এলডিসি বিষয়ক জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্যে নিউইয়র্কে পৌঁছেছেন ড. মোমেন। ১৩ জুন রবিবার অপরাহ্নে কাতার এয়ারলাইন্সে নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন তিনি।

জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

এয়ারপোর্টে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়াসহ কর্মকর্তাগণ।

ড. মোমেন ২০ জুন ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন রাজনীতিক-পেশাজীবী- সমাজ সংগঠকদের সাথেও নানা ইস্যুতে কথা বলবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV