Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদের রোগ মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: November 26, 2020 | 9:39 PM

বিশ্বজিৎ দে বাবলু যুক্তরাষ্ট্র থেকে : করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৫ নভেম্বর বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই  বিশেষ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। 
সভার শুরুতে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড.সিদ্দিকুর রহমান বলেন, সর্বশক্তিমান আল্লাহ্ পাক আমাদের এই প্রিয় মানুষদেরকে দ্রুত সুস্থতা দান করে আবার দেশের কাজে নিয়োজিত করার তৌফিক দান করুন। এবং সকল নেতাকর্মীর এই বৈশ্বিক মহামারির সময় সকল বেদনাবোধ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান।
দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক-দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজজামান, কোষাধ্যক্ষ- মনছুর খান, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মামুন, সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, জয় আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান এবং সাদিক রহমান, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সমম্পাদক আবু সাঈদ খান, বোষ্টন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিশিগান আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুর শাখুর খান মাখন, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ জামাল, নিউইয়র্ক আইনজীবি পরিষদের সভাপতি মোর্শেদা জামান, যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজজামান সরদার, যুক্তরাষ্ট্র ছাত্র লীগ নেতা জেড়, এ, জয়, সাহিদুল হক রাসেল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুমায়ুন কবির। এছাড়া ও আর অনেক নেতা কর্মী  উপস্থিত ছিলেন। 
ওই বিশেষ দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণর সম্পাদক ইমাম কাজী কাইয়ুম। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলেমান আলী।উল্লেখ্য, বাংলাদেশ সময় ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা ধরা পড়ে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে পূর্বনির্ধারিত ওই সফর বাতিল করা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসির এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল।

এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV