Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্র সফরে আসছেন

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: June 12, 2021 | 2:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্র সফরে আসছেন। এ তাৎপর্যপূর্ণ সফরে নিউইয়র্কে রোহিঙ্গা এবং এলডিসি বিষয়ক বহুপক্ষীয় দু’টি আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। তবে ওই আয়োজনের ফাঁকে তিনি ওয়াশিংটনও সফর করবেন জানিয়ে গত ৮ জুন ঢাকায় গণমাধ্যমকে বলেন, সফরকালে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থোনিও ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমরা অ্যাপয়েনমেন্ট চেয়ে প্রস্তাব পাঠালে স্টেট ডিপার্টমেন্ট বৈঠকের একটি সময়ও দিয়েছে। কিন্তু ওই শিডিউল আমার অন্য একটি প্রোগ্রামের সঙ্গে (নিউইয়র্কের একটি পূর্ব নিধারিত কর্মসূচির সঙ্গে) কনফ্লিক্ট করছে। ফলে এখন উভয়ের সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পূর্ব নির্ধারিত একটি আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। কাছাকাছি সময়ে নিউইয়র্কে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকে অংশ নেবেন তিনি। নিউইয়র্ক সফর শেষে মন্ত্রী ওয়াশিংটন যাবেন।
উল্লেখ্য, চলামান টিকা কার্যক্রমের স্থবিরতা কাটাতে, বিশেষত চুক্তি সত্ত্বেও ভারতের সিরাম ইন্সটিটিউটের সরবরাহ বন্ধ করে দেয়ায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের প্রায় ১৫ লাখ টিকার ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ওই ঘাটতি পূরণে ঢাকার কাছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত একমাত্র বিকল্প। সেই বিবেচনায় দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মন্ত্রীর ফিজিক্যাল আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ঢাকা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বলেন, দ্বিতীয় ডোজের ১৫ লাখ টিকার ঘাটতি পূরণে আমরা যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছি। তারা টিকা দেবে বলেছে। তবে কতটা দেবে, তা এখনও স্পষ্ট করে বলেনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত মর্ডানা এবং ফাইজারের টিকা পাওয়ার আশ্বাস মিলেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সেই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গেও বৈঠক করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV