Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখনও উদ্বিগ্ন – নিউইয়র্কে ব্রিটিশ পার্লামেন্টে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: August 16, 2012 | 3:42 PM

এনা, নিউইয়র্ক : ব্রিটিশ পার্লামেন্টে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান কিথ ভ্যাজ বলেছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে। সে সময় বাংলাদেশের সাংবাদিক দম্পতি হত্যা, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হেনস্থা করা, একুশে টিভিসহ বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকের বিরুদ্ধে নানা পদক্ষেপ, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ, গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ, গুম, খুনসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার পরিস্থিতি, বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি স্থান পায়। সর্বদলীয় সংসদীয় গ্রুপের পক্ষ থেকে শেখ হাসিনাকে এসব কথা অবহিত করার পাশাপাশি আমাদের গভীর উদ্বেগের কথাও জানিয়েছি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য লন্ডনে অবস্থানের সময় আমরা কথা বলেছি শেখ হাসিনার সঙ্গে। ১৪ আগস্ট সকালে নিউইয়র্কে ওয়ার্ল্ড এস্টোরিয়া হোটেল লবিতে কিথ ভ্যাজের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে মিলিত হন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। বৈঠকে আরও উপস্থিত ছিলেন খলিল আহমেদ, বদরুল হক এবং এমপির ছেলে জুনিয়র ভ্যাজ। লেবার পার্টির এই এমপির পূর্বপুরুষ ভারতের গোয়া থেকে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন। কথা প্রসঙ্গে তিনি অকপটে স্বীকার করেন, আমার এলাকার ভোটারদের অনেকেই বাংলাদেশী। ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশীরা ক্রমেই জোরালোভাবে সম্পৃক্ত হচ্ছেন। টাওয়ার হেমলেট সিটি মেয়র লুত্ফর রহমানের ক্ষমতা অসীম। ডেপুটি মেয়র অহিদ আহমেদও একজন দক্ষ রাজনীতিক। তারও ভবিষ্যত্ অত্যন্ত উজ্জ্বল। এ সময় জনাব বাদল তাকে জানান, বাংলাদেশের প্রধান বিরোধী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনেই চিকিত্সা নিচ্ছেন। কিন্তু দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নাগরিকের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অধিকার কারও আছে কি? এর জবাবে কিথ ভ্যাজ বলেন, আমি সবকিছু জানি। আমরা আশা করছি, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা স্বচ্ছভাবে চালু থাকবে। রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়া হলে গণতন্ত্র পরিপুষ্ট হতে পারবে না। তারেক রহমান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন—এতে বাধা দেয়ার কিছু থাকতে পারে না। জনাব বাদল ব্রিটিশ এমপিকে আরও অবহিত করেন যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতার বিরুদ্ধে সাজানো মামলা দেয়া হয়েছে। এ বিষয়টিও ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন কিথ ভ্যাজ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV