Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশের পাশে থাকবে ইইউ

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: June 30, 2013 | 10:07 AM

অনলাইন ডেস্ক: বাংলাদেশের শ্রম মান উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে ইউরোপের বাজারে কেবল অস্ত্র ছাড়া সব ধরনের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পায় বাংলাদেশ। জিএসপি সুবিধা প্রত্যাহারের মতো যে কোন পরিস্থিতি অবশ্যই এড়াতে হবে, কেননা তেমন কোন সিদ্ধান্ত নেয়া হলে বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকার আশা করে কারণ এটি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সহায়ক হবে। বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আগামী ৮ই জুলাই জেনেভায় অনুষ্ঠিতব্য সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার অংশ নেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশেও এ সুবিধা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ইইউ তাদের অবস্থান পরিষ্কার করলো।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ