বাংলাদেশের পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার পেছনে এসইসি ও আমার ভুল ছিল: অর্থমন্ত্রী

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার পেছনে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং তার নিজেরও ভুল ছিল বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজারে অস্থিরতার পেছনে নিশ্চয়ই এসইসি’র ভুল ছিলো। নয়তো এ রকম হতো না। ভুল আমারো ছিল। ভুলগুলো চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।”এর আগে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বেভারলি জে ওড়ার সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে পুঁজিবাজার বিষয়ে কথা বলেন।”বর্তমানে বিনিয়োগকারীদের আস্থাহীনতাকে শেয়ারবাজারের সবচেয়ে বড় সমস্যা হিসাবে চিহ্নিত করেন মন্ত্রী।মুহিত বলেন, “আস্থা থাকলে পুঁজিবাজারে স্বাভাবিক ওঠানামা হতে পারে। তবে এ ধরনের ধপাস পড়ে যাওয়ার কথা না।”বর্তমান পরিস্থিতির কারণে রাষ্ট্রায়ত্ত কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী জানান, রোববার এসইসি ও ‘স্টেকহোল্ডারদের’ সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
১৯৯৬-এ পুঁজিবাজারে ব্যাপক ধসের ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, “আমি ওই সময়ের কারসাজির বিচারের উদ্যোগ নিয়েছিলাম। তবে সাক্ষীর অভাবে বিচার শুরু করা যায়নি।
পুঁজিবাজারে পরিস্থিতি সামাল দিতে এসইসি বুধবার মূল্যসূচকে সার্কিট ব্রেকার আরোপ করে। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে সূচক ৫৮৭ পয়েন্ট পড়ে যায়। ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি