Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: January 31, 2019 | 10:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। আদেশে বলা হয়, আশরাফুল আলম আগের চুক্তির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব পদে কর্মরত থাকবেন। এর আগে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে আশরাফুল আলম খোকনকে নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ৬ বছর কাজ করেন।
আশরাফুল আলম খোকন সৃষ্টিশীল চিন্তা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রেস উইং কে আধুনিকায়ন ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্রধানমন্ত্রীর বিটের সাংবাদিকদের সঙ্গে কাজের সমন্বয় ও পেশাদার সাংবাদিকদের সঙ্গে সর্ম্পক উন্নয়নেও কাজ করছেন। 
আশরাফুল আলম খোকন স্কুল জীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV