Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন : সংবর্ধনা ২৮ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: September 12, 2019 | 2:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ২২ সেপ্টেম্বর রোববার। তিনি এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনা সভার আয়োজন করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর এই সংবধনা অনুষ্ঠিত হবে। এই সভা সফল করার লক্ষ্যে চলছে টাউন হল মিটিং। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে পৃথক পৃথক সমাবেশ চলছে। খবর ইউএনএ’র।

জাতিসংঘ সূত্রে জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৭৪তম সাধারণ অধিবেশন। আর ‘হাইলেবেল জেনারেল ডিবেট’ শুরু হবে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে। এক সপ্তাহ জুড়ে চলভে এই ডিবেট। এসময় বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে ২৩ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিয় গুতেরেস ‘ক্লাইমেট সামিট’ বিষয়ে বিশেষ সভা আহবান করবেন এবং এদিন ইউনিভার্সেল হেলথ কভারেজ (ইউএইচসি) বিষয়ে হাই লেবেলের সভা অনুষ্ঠিত হবে।

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বাংলাদেশ মিশনে ব্যস্ততা বেড়ে গেছে। মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সহ সংশ্লিস্টরা প্রধানমন্ত্রীর আগমন সহ এবারের অধিবেশনে বাংলাদেশের অবস্থা ও ভূমিকা নিয়ে করণীয় নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে পুনরায় রোহিঙ্গা বিষয় ছাড়াও কাশ্মীর, আসাম প্রভৃতি বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।
অপরদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে অতীতের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনা সভার আয়োজন করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ম্যানহাটানের মার্কাস হোটেলের বলরুমে এদিন বেলা ১২টায় এই সংবর্ধনা সভা হবে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে বলে নেতৃদ্বয় জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ: প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পাল্টাপাল্টি সমাবেশ চলছে। দলের মূল অংশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এবং অপর অংশ আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে এই সভা-সমাবেশ করছে। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে মূল দল প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে টাউন হল মিটিং-এর অয়োজন করছে। এই সভার অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর সোমবার জ্যামাইকায় একটি টাউন হল মিটিং-এর আয়োজন করা হয়। প্রবীণ প্রবাসী ছদরুন নূরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ সভাপতি লুৎফুল কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অশরাফুজ্জামান, নিউইয়র্ক ষ্টেট আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা সরাফ সরকার, বদরুল হোসেন খান প্রমুখ।

অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে দলের অন্যতম উপদেষ্টা ও বাকসু’র সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন করের নেতৃত্বে দলের একটি অংশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবী জানিয়ে আনছে। এই অংশের উদ্যোগে গত গত ৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্মী সমাবেশের আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসু’র সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কর্মী সভার সদস্য সচিব ফরিদ আলমের সঞ্চালনায় সভায় মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কামরুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করীম জাহাঙ্গীর, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিন্দাল কাদের বাপ্পা, শরীফ কামরুল হীরা, ইলিয়ার রহমান, পেনসিলভেনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই, যুক্তরাষ্ট্র মহিলা লীগের শাহনাজ মমতাজ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, যুবলীগ নেতা জামাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশ্রাফ উদ্দীন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বিগত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে একই নেতৃত্ব চলছে। তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও সেই কাউন্সিলও হচ্ছে না, নতুন নেতৃত্বও আসছে না। ইতিপূর্বে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জাতিসংঘ সফরকালীন সময়ে ড. সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুজিবুর রহমান মিয়াকে সভাপতি ও শাহীন আজমলকে সাধারণ সম্পাদক করে নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ এবং কমান্ডার নুরন নবীকে সভাপতি ও এমদাদ চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করে নিউইর্য় মহানগর আগওয়ামী লীগের কমিটি গঠন করেছিলেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজ্জাদুর রহমান সাজ্জাদ বহিস্কার হওয়ার পর থেকে যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাকের দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নবী সম্প্রতি ইন্তেকাল করেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিলের দাবী জোরালো হয়ে উঠছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV