Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারান্তরীন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: July 18, 2020 | 1:48 PM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ জুলাই বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র কারান্তরীন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, আপনাকে ওয়ান ইলেভেনের অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে কারান্তরীন করায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার জনগন আন্দোলন সংগ্রাম করে আপনাকে মুক্ত করেছিলো বলেই বাংলাদেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই দিনে আপনার সুস্বাস্হ্য ও দূীর্ঘায়ু কামনা করি। আপনি বিশ্বের বিস্ময় আপনি বাংলাদেশের অহংকার।

জননেত্রী শেখ হাসিনা’র কারান্তরীন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড: মোহাম্মদ আলী মানিক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী, আব্দুল মালেক, শাহানা রহমান, আলী হোসেন গজনবী, ওয়াশিংটন স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, নিউজাসি স্টেট আওয়ামী লীগ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু তাহের, সাধারণ সমম্পাদক আবু সাঈদ খান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, নিউইয়র্ক বাফেলো সিটি আওয়ামী লীগের আহবায়ক এম.মোস্তাক আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজজামান সরদার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সকল ষ্টেট আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে কারান্তরীন দিবসের আলোচনা সভায় উপস্তিত হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। কারিগরি সহযোগিতায় ছিলেন প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলেমান আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV