Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সমাবেশ: নতুন কমিটি গঠনের জোর দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: September 16, 2021 | 12:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1861715104035315

ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে গতিশীল করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনেরও জোর দাবি জানান তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শেখ জামাল হুসেন ও শাহ সেলিমের যৌথ পরিচালনায় সমাবেশে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, আওয়ামী লীগ নেতা কাজী কয়েস, মিসবাহ আহম, ফরিদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, গোলাম রব্বানী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, দুরুদ মিয়া রনেল, শেখ মকলু মিয়া, তজমুল আলী, সোহান আহমেদ টুটুল, খবির উদ্দিন ভূইয়া, মিয়া মো. দাউদ, মো. নুর উদ্দিন, মঈজুর লস্কর জুয়েল, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নিউইয়র্ক সিটি আওয়ামীলীগ নেতা নুরুল আমিন বাবু, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী সাইদুর রহমান লিংকন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল আহমদ, নূরুল ইসলাম, সাদিকুর রহমান, হেলিম উদ্দীন, রবিউল ইসলাম, জামাল আহমদ, শিপু চৌধুরী, আল মামুন সরকার, মিজানুর চৌধুরী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মুহুর্মুহু শ্লোগানে স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরটি মুখরিত করে রাখে নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জেএফকে এয়ারপোর্টে নামবেন। সেখানে উপস্থিত থেকে প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV