বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক আসছেন, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে নগন্যসংখ্যক প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন। বিশেষ ফ্লাইটে নিউইয়র্কে আসার পর স্বাস্থ্যবিধি হান্ড্রেড পার্সেন্ট মেনে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে অংশ নেবেন তিনি। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ।
জাতিসংঘ সচিবালয় সূত্র জানিয়েছে, মহামারি করোনার কারণে এক বছর পর এবার সীমিত আকারে অধিবেশনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সেখানে বিশ্বনেতারা সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ পেলেও সদস্য দেশসমূহের ডেস্কেও বসবেন সীমিতসংখ্যক কূটনীতিক/পদস্থ কর্মকর্তারা। গণমাধ্যম কর্মীদের গতি-বিধিও পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। জাতিসংঘের টিভি থেকে ফুটেজ এবং ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে হবে সাংবাদিকদেরকে।
এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১৮তম ভাষণ দিয়ে রেকর্ড গড়বেন। এই বিশ্বসংস্থার ইতিহাসে আর কোন দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীর এমন ভাগ্য হয়নি বলে জাতিসংঘের সচিবালয় উল্লেখ করেছে। এছাড়া, জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অসাধারণ অবদানের জন্যে শেখ হাসিনার মত আর কেউই এতবেশী অ্যাওয়ার্ড লাভে সক্ষম হননি। শেখ হাসিনার ঝুঁড়িতে নেতৃত্বে বিচক্ষণতায় মানুষের জীবনমানের উন্নয়নে সাফল্য প্রদর্শনের ২৭টিরও অধিক অ্যাওয়ার্ড রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, সাধারণ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্সে ভিার্চুয়ালে মিলিত হবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা। প্রবাসীদের একটি সমাবেশেও ভার্চুয়ালেই বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নামও ঘোষণা করতে পারেন বলে অনেকে ধারণা করছেন।
২৫ সেপ্টেম্বর শনিবার তার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা রয়েছে তার। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ভার্চুয়ালে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে একমাত্র মন্ত্রী হিসেবে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এছাড়াও থাকবেন বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অটিস্টিক আন্দোলনের বিশ্বনেতা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রীর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আসছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং আরো কয়েকজন কর্মকর্তা আসবেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈঠকের সমন্বয়সাধনের জন্য।
শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। কেক কাটা ছাড়াও শেখ হাসিনার বিশ্বনেতা হয়ে উঠার আলোকে একটি সমাবেশ হবে নিউইয়র্কে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার এ কর্মসূচি অনুষ্ঠিত হবে কুইন্সে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা মিলনায়তনে। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া জানিয়েছেন, ‘মাদার অব হিউম্যানিটি’ শেখ হাসিনার জন্মদিনের এ সমাবেশে দেশ ও প্রবাসের বিশিষ্টজনেরাও অংশ নেবেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি