বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনের সমর্থনে ব্রুকলীনে সমাবেশ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1005992810223242
ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর রাতে ব্রুকলীনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনের চার্চম্যাকডোল্ড এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা দলকে শক্তিশালী করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্তের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী

লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফ, রমেশ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন সরকার, হাজী মোদাচ্ছের মিয়া, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, শাহাব উদ্দিন, আকবর হোসেন, মো. নুর উদ্দিন, মাকসুদুর রহমান, হেদায়তুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন প্রমুখ। মুহুর্মুহু শ্লোগানে চার্চম্যাকডোল্ড এলাকাটি মুখরিত করে রাখে নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১৯ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের