Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে অবাধ নির্বাচনের পথ বের করতে যুক্তরাষ্ট্রের তাগিদ

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: August 30, 2012 | 12:38 PM

ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে অচলাবস্থায় ফের  গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এই অচলাবস্থা কাটিয়ে উঠে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের নেতাকে আলোচনায় বসতে হবে। সেখান থেকে একটি মুক্ত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ বের করে আনতে হবে। গত ২৮শে আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গেও মন্তব্য করেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন- বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের টানাহেঁচড়া চলছে। এ ঘটনায় বাংলাদেশের রাজনীতিতেও ছোঁয়া লেগেছে বড় দুটি রাজনৈতিক দলে ও বিরোধী দলগুলোতে। আমার প্রশ্ন হলো- বাংলাদেশ সরকার বলতে চাইছে যে ড. ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া উচিত হয়নি। তিনি এটা অবৈধভাবে পেয়েছেন। আসলে তিনি সেভাবে ওই পুরস্কার পাননি। আমার প্রশ্ন হলো- আপনারা কি শান্তিতে নোবেল পুরস্কার ও সরকারের মধ্যে এই চলমান টানাপড়েন দেখে যাবেন? জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ড. ইউনূস ইস্যুতে সরকারের সাম্প্রতিক মন্তব্য আমরা শুনেছি। আপনি জানেন যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ওই সময় আমরা বাংলাদেশে অবস্থানকালে তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন। হিলারি বার বার ও নিয়মিতভাবে গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ তুলছেন। ওই সফরের সময় থেকে আমরা এ বিষয়ে কথা বলে যাচ্ছি। এর পরই ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশের রাজনীতি নিয়ে উপরের মন্তব্য করেন। তিনি বলেন, এ বিষয়ে ঢাকায় অবস্থিত আমাদের দূতাবাস লেগে আছে এবং সে বিষয়ে আমি বিশেষ কিছু জানি না।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV