বাংলাদেশের বড়বড় ব্যাংক কতিপয় ধনী মানুষের কাছে জিম্মি-নিউইয়র্কে রপালী ব্যাংকের চেয়ারম্যান ড.কবীর

নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে : রূপালী ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. আহমেদ আল কবীর নিউইয়র্কে প্রবাসী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সমাবেশে বলেছেন, বাংলাদেশের বড়বড় ব্যাংক কতিপয় ধনী মানুষের কাছে জিম্মি। রূপালী ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা অনাদায়ী রয়েছে মাত্র ১০ জনের কাছে। এই ১০ জনের কাছে যত টাকা পাওনা রয়েছে তার ১০% এরও কম রয়েছে ব্যাংকের ৯০% সাধারণ গ্রাহকের কাছে।

ড. আল কবীর বলেন, এহেন অবস্থা থেকে রূপালী ব্যাংককে পরিত্রাণের অভিপ্রায়ে সবকিছু অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ৩ মাসের মধ্যেই রূপালী ব্যাংকের ৫০০ শাখাকে অটোমেশনের আওতায় আনার কাজ শুরু হবে। তিনি বলেন, রূপালী ব্যাংকে কেউ কোন প্রকল্প সাবমিট করলে তা মঞ্জুরী কতদিনের মধ্যে হবে সেটি সাথে সাথে জানিয়ে দেয়া হচ্ছে। কেউ যদি তার মঞ্জুরী আরো দ্রুত করাতে চান তাহলে নির্দিষ্ট ফি দিতে হবে। এভাবেই সকল কাজকর্মে জবাবদিহিতা আনা হচ্ছে। ড. আহমেদ আল কবীর বলেন, আমি কোন ধরনের সম্মানী নেই না। সামাজিক দায়বদ্ধতা থেকে চেয়ারমানের দায়িত্ব পালন করছি। এজন্যে আমি যা ভালো মনে করি তা করতে পিছপা হইনা।

ড, আহমেদ আল কবীর বলেন, কেয়ারটেকার সরকারের আগে রপালী ব্যাংক সৌদি প্রিন্সের কাছে বিক্রির নামে বাংলাদেশের কতিপয় রাজনীতিক কিনে নিতে চেয়েছিলেন। সে সময় বা্ংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে রূপালী ব্যাংকের জমি ছিল। সেগুলোর মূল্য ধরা হয়েছিল মাত্র ২০০ কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করলে আমি সরেজমিনে সে সব প্রত্যক্ষ করে দেখেছি ঐসব জমির মূল্য কমপক্ষে ২২০০ কোটি টাকা হবে। একইভাবে রূপালী ব্যাংকের ৬০০ কোটি টাকা কতিপয় ব্যসায়ীকে দেয়া হয়েছিল শূণ্য পার্সেন্ট সুদে। ৫৫০ কোটি টাকা দেয়া হয় মাত্র ১% সুদে। চেয়ারম্যান আল কবীর বলেন, এভাবেই সরকারী সম্পদের হরিলুট চলেছে রূপালী ব্যাংকে। তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর রূপালী ব্যাংকের লোকসানের অপবাদ ঘুচিয়েছি এবং বর্তমানে এটি খুবই ভালো অবস্থায় উঠেছে।

এনআরবি নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও বাংলাদেশ পাবলিক এফেয়ার্স ফ্রন্টের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে জ্যাকসন হাইস সংলগ্ন অনন্ত ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ মান্নান, জ্যাকসন হাইস ব্যবসায়ী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস মজুমদার, ইনফরমেশন টেকনোলজি পিপুল এন টেকের প্রেসিডেন্ট আবু হানিফ, পুতুল ডিস্টিবিউশনের কর্মকর্তা বেলাল চৌধুরী, এম এ রাজ্জাক প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানের চমৎকার উপস্থাপনা করেন মোশারফ হোসেন এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যানকে লাল গোলাপ শুভেচ্ছা জানান এনআরবি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আনিসুল কবীর জাসির।

এক প্রশ্নের জবাবে চেয়ারমান আল কবীর বলেন, রূপালী ব্যাংকে যত মুক্তিযোদ্ধা কর্মকর্তা রয়েছেন তাদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া উৎপাদনশীল প্রকল্পে ঋণের আবেদন করলে মঞ্জুরীর ব্যাপারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারী ধরনের প্রকল্পে আগামী অর্থ বছরে ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে। এভাবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আকাঙ্খা বাস্তবায়িত হবে। তিনি বলেন, সরকারের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সামনের বছর বার্ষিক প্রবৃদ্ধির হার ৭% ছাড়িয়ে যাবে বলে আশা করছি। এজন্যে আমরা সকলে একযোগে কাজ করছি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030