বাংলাদেশের মন্ত্রিসভার দপ্তর বণ্টন: মহীউদ্দীন খান স্বরাষ্ট্র, ইনু তথ্য, মুজিব রেল

মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, মন্ত্রিসভায় পুরনো কয়েক মন্ত্রীর দপ্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত মন্ত্রিসভার দপ্তর বণ্টন/পুনর্বণ্টন সংক্রান্ত বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৯ সালের ৬ই জানুয়ারি এবং ২০১২ সালের ১৮ই এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩ (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে ১৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন/ পুনর্বণ্টন করা হয়েছে। বহু সমালোচনা ও বিতর্কের পর এডভোকেট সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নবনিযুক্ত মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে। রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের (সড়ক বিভাগ ও সেতু বিভাগ) দায়িত্ব দেয়া হয়েছে। আর রেলপথ মন্ত্রী হয়েছেন নবনিযুক্ত মন্ত্রী মো. মুজিবুল হক। দুর্নীতির অভিযোগে এ মন্ত্রণালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এতে বাড়তি দায়িত্ব পালন করে আসছিলেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ শুধুমাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু। ড. মো. আবদুর রাজ্জাকের ওপর ন্যস্ত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী করা হয়েছে আবুল হাসান মাহমুদ আলীকে। এছাড়া, রাজিউদ্দিন আহমেদ রাজু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। অন্যদিকে সাবেক কূটনীতিক মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয় থেকে এর আগে দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। এছাড়া, নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী করা হয়েছে মো. আবদুল হাইকে করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests