বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে কুইন্স পার্কে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রতি বছরের মতো এবারও কুইন্স পার্কের প্রাদেশিক আইনসভা ভবনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হবে। আগামী ২৬ মার্চ দুপুর ১২টায় পতাকা উত্তোলনের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেসের আবেদনের প্রেক্ষিতে অন্টারিওর প্রাদেশিক সরকার কুইন্স পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেয়। গত কয়েক বছর ধরেই বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে কুইন্স পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস বিবৃতিতে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে পরিবারে এবং কমিউনিটির সবাইকে নিয়ে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন।
যে কোনো তথ্যের জন্য সিরাজুল কাজী ৬৪৭-৭০৮-২৭২৩; হাসিনা কাদের ৬৪৭-৮৯৬-৪৬৬৭ ; ম্যাক আজাদ ৬৪৭-৮৩১-৬৪০০; শিবু চৌধুরী ৬৪৭-৮৯১-৯৭১৩; কফিলউদ্দিন পারভেজ ৪১৫-৭০৭-২৯২৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান