Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশের রিজার্ভ চুরির মামলা নিউইয়র্কের কোর্টে : মামলা নিষ্পত্তি হতে লাগবে ৩ বছর, খরচ হয়ে গেছে তিন কোটি টাকা, চুরির অর্থের চেয়ে উদ্ধার খরচ বেশি হবে কি না প্রশ্ন

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: February 3, 2019 | 4:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনা, ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তিতে তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবী আজমালুল হক কিউসি। আজ রোববার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির মামলার বিষয়ে প্রেস বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
আইনজীবী আজমাউল হক জানান, ‘যুক্তরাষ্ট্রের আদালতের দায়ের করা মামলা তিন বছরের মধ্যে সমাধান হবে। তবে বিভিন্ন পরিস্থিতিতে এ সময় কমতে বা বাড়তে পারে।
এই আইনজীবী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইর্য়কের (ফেড) সঙ্গে মামলার বিষয়ে চুক্তি হয়েছে। তারা মামলার জন্য বিভিন্ন নথি, তথ্য সরবারহসহ সাক্ষী দেবে। ১০৩ পৃষ্ঠার মামলায় ১৫ জন বিশিষ্ট ব্যক্তি সাতটি প্রতিষ্ঠানসহ ২৫ জন অজ্ঞাতনামা লোককে বিবাদী করা হয়েছে। আমাদের প্রত্যাশা পুরো অর্থ আমরা ফেরত পাবো। এ বিষয়ে আমাদের অনেক তথ্য প্রমাণ রয়েছে।’

তিনি বলেন, “মামলার বিষ‌য়ে এক‌টি টিম কাজ কর‌ছে। এছাড়া যুক্তরা‌ষ্ট্রের ল ফা‌র্মের স‌ঙ্গে আমা‌দের চু‌ক্তি হ‌য়ে‌ছে। তাদের ঘণ্টা হি‌সে‌বে অর্থ প‌রি‌শো‌ধ করা হ‌বে।”

ওই ফার্মকে ঘণ্টায় কত অর্থ টাকা প‌রি‌শোধ কর‌তে হ‌বে তা না জানালেও সাংবাদিকদের প্রশ্নে রা‌জি হাসান বলেন, রিজার্ভের অর্থ উদ্ধারের জন্য মামলা করাসহ বি‌ভিন্ন কাজে এ পর্যন্ত তিন কো‌টি টাকা খরচ হ‌য়ে‌ছে।

চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা, ক্ষতিপূরণ আদায়সহ মামলা নিষ্প‌ত্তিতে তিন বছরের মত সময় লাগতে পারে বলে সংবাদ সম্মেলনে ধারণা দেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। ত‌বে এই সময় কমতে বা বাড়তে পারে বলে জানান তিনি।

ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য মামলা চালাতে গিয়ে তার চেয়ে বে‌শি খরচ হয়ে যাবে কি না- এই প্রশ্নে রা‌জি হাসান ব‌লেন, “সরকা‌রের সিন্ধান্ত অনুসা‌রে মামলা করা হ‌য়ে‌ছে। এখা‌নে খরচ মুখ্য বিষয় নয়। আমা‌দের লক্ষ্য চু‌রি হওয়া পু‌রো অর্থ ফেরত আনা “
এর আগে বাংলাদেশ সময় গত শুক্রবার ভোরে রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনা, ক্ষতিপূরণের দাবিতে দোষীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ।
জানা যায়, হ্যাকাররা প্রায় ১০০ কোটি ডলার চুরি করার ষড়যন্ত্র করেছিল। তবে তারা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করতে পারে। এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কার একটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তবে বানান ভুলের কারণে শ্রীলঙ্কার অ্যাকাউন্টে স্থানান্তর করা অর্থ ফেরত আসে। ২০১৬ সালের আগস্টে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক চুরির অর্থ স্থানান্তর বন্ধে ব্যর্থতার কারণে আরসিবিসি ব্যাংককে রেকর্ড পরিমাণ ১৯ মিলিয়ন ডলার বা এক কোটি ৯০ লাখ ডলার জরিমানা করে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে অর্থ চুরির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় মার্চে। এ ঘটনায় তৎকালীন গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়। দুই ডেপুটি গভর্নরকেও সরিয়ে দেয়া হয়। ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি করে সরকার। অন্যদিকে বারবার আশ্বাস দিলেও সেই প্রতিবেদন প্রকাশ করেননি সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ২০১৬ সালে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে যে মামলাটি করা হয়েছিল, সেখানে সরাসরি কাউকে আসামি করা হয়নি।

তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গত তিন বছরেও আদালতে প্রতিবেদন দিতে পারেনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV