বাংলাদেশের সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ : আলোচনায় বসানোর কাজ করে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ডেস্ক: বাংলাদেশের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। বাংলাদেশের সব নাগরিকের প্রতি শান্তিপূর্ণ উপায়ে তাদের মত প্রকাশে উদ্বুদ্ধ করা হয়েছে। জোর দেয়া হয়েছে সব পক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনায় বসতে। সাংবাদিকদের সঙ্গে সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এসব অবহিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল। বাংলাদেশ প্রসঙ্গে এ সময় তিনি বলেন, সপ্তাহান্তে বাংলাদেশে সহিংসতায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন। ধারাবাহিক হরতালের পরপরই এ ঘটনা ঘটেছে। সামপ্রতিক সপ্তাহগুলোর হরতালে ঢাকার দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সবপক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনায় বসানোর কাজ করে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করা একটি গণতান্ত্রিক অধিকার। একই সঙ্গে আমরা বিশ্বাস করি সহিংসতা কখনও সমস্যার সমাধান নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। এবং আমরা সব বাংলাদেশীকে শান্তিপূর্ণ উপায়ে তাদের মত প্রকাশে উৎসাহী করি।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি