বাংলাদেশের সাথে একযোগে একই সময়ে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের জাতীয় সংগীত পরিবেশন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে একযোগে একই সময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনকালে বাংলাদেশের সাথে একযোগে একই সময়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
স্থানীয় সময় ২৫ মার্চ রাত ১০ টায় (বাংলাদেশ সময় ২৬ মার্চ সকাল ৮ টায়) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতীয় সংগীত পরিবেশন কার্যক্রমটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ ছাড়াও নিউইয়র্কে বসবাসরত শিশু-কিশোর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি