Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে নিউইয়র্কে ফুলের অভ্যর্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: November 16, 2019 | 10:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু, এমপি আজ শুক্রবার বিকেলে নিউইয়র্কে এসেছেন। বিকেল সাড়ে পাঁচটায় তিনি স্বস্ত্রীক আমেরিকান এয়ারযোগে নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্টে এসে পৌঁছান।এয়ারপোর্টে এডভোকেট আব্দুল মতিন খসরু ও স্ত্রী সেলিমা সোবহান খসরুকে ফুলের অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যাণ পরিষদ যুক্তরাষ্ট্রের সহ সভাপতি শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা ইসলাম সরকার, উপদেষ্টা মনির খান, উপদেষ্টা আবদুল জব্বার, ভিপি জসিম উদ্দিন, সভাপতি গোলাম মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, শহিদুল্লাহ খান সুমন প্রমুখ।

এডভোকেট আব্দুল মতিন খসরু, এমপি গত ১২ই নভেম্বর ওয়াশিংটনে টেকসই এনারজী বিষয়ক একটি সামিটে যোগদান শেষে নিউইয়র্কে আসেন স্বস্ত্রীক। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনে অংশ নিতে তার নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে ১৭ই নভেম্বর রবিবার রাতে কাতার এয়ারযোগে ঢাকার উদ্দশ্যে রওয়ানা হবেন। বাপসনিঊজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV