Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: December 10, 2012 | 6:55 AM

 

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ সোমবার সকালে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদ ‘ডেইলি স্টার’কে জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর বাবা শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইয়াজউদ্দিন আহম্মেদের ঘনিষ্ঠ সহকর্মী ও সাবেক ছাত্র এস এম এ ফায়েজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে তিনি (ইয়াজউদ্দিন) ডিপ কোমায় চলে যান। সাড়ে ১০টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ গত ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে গত ৪ নভেম্বর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছরের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে সেপ্টেম্বরে তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। চিকিত্সা শেষে দেশে ফেরেন তিনি। আবার অসুস্থ বোধ করলে চার মাস আগে তাঁকে পুনরায় থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি ছিলেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ