Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ’র মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 18, 2019 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ আল-আমিন জামে মসজিদে গত ১৬ই জুলাই মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর অকাল মৃত্যুতে প্রিয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু পরিচালনা করেন।

দোয়া ও মিলাদের পূর্বে সভাপতি হাজী আবদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং নেতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের কর্মজীবন ও উন্নয়নের চিত্র সকলের সামনে শত্রুভেজা চোখে তুলে ধরেন। তখন উপস্থিত সকলের চোখে মুখে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। আল আমিন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ মোঃ লুৎফুর রহমান সংক্ষিপ্ত ভাবে হাদিসের উপরে বয়ান করেন এবং দোয়া ও মিলাদ পরিচালনা করেন। উপস্থিত সকলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আল্লাহ্র দরবারে আমিন আমিন বলে কবর আজাব ও সবগুনা মাপ চান, আল্লাহ যেন প্রিয় নেতাকে জান্নাতবাসী করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আল-আমিন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ মোঃ লুৎফুর রহমান।

উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, মাহাবুব রহমান চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম সাধাণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার সাংগঠনিক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক জি.এম. ইলিয়াছ, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য নজরুল বেপারী ও মোঃ সুজন, নিউইয়র্ক স্ট্রেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি সহ সভাপতি আবু তাহের শাহাজাহান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নিউইয়র্ক কমিটির সাধারণ সম্পাদক আজমল শাহীন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ