বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক : নিউইয়র্কে লাঞ্চ রিসিপশনে সৈয়দা সায়রা মহসিন এমপি
ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশ জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রবাসীদের। কর্মসংস্থান তৈরি করার মধ্য দিয়েই দেশের প্রকৃৃত উন্নয়ন সম্ভব। প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করেছে সরকার।
বাংলাদেশকে আগামী ২০২১ এ মধ্যম আয়ের ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত করতে তিনি দেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানান প্রবাসীদের।
যুক্তরাষ্ট্র সফররত সৈয়দা সায়রা মহসিন এমপির সম্মানে নিউইয়র্কে আয়োজিত লাঞ্চ রিসিপশনে এ কথা বলেন তিনি। স্থানীয় সময় ১০ই নভেম্বর শুক্রবার দুপুরে ব্রুকলীনের ৬০০ ফ্ল্যাটবুশ এভিনিউর কিং অব টান্ডুর রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রে মৌলভীবাজার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আরজান খান জাপান।
কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট
আজমল আলী, তোজাম্মেল হোসেন, মো. সামছু মিয়া, সৈয়দ শওকত আলী, আশুক মিয়া, সৈয়দা শারমিন মহসিন, আতিকুর রহমান, মেহেদী হাসান টিটু প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসী উপস্থিত ছিলেন। আয়োজক আরজান খান জাপান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপিকে আয়োজক আরজান খান জাপান ও রেহানা আক্তার ফুলেল শুভেচ্ছা জানান। সৈয়দা সায়রা মহসিন আয়োজকদের প্রতি
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’