বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর সাথে মার্কিন কংগ্রেসম্যান হেনসেন ক্লার্কের সাক্ষাৎ
ইউএসএ নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, এমপি ১ জুন কংগ্রেসম্যান হেনসেন ক্লার্ক (মিশিগান-ডেমোক্র্যাট) এবং ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ডিপ্লোমেসি-এর ডিরেক্টর অব স্টাডিজ, রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফার-এর সাথে মত বিনিময় করেন। মতবিনিময়কালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। আন্তরিক ও উষ্ণ এ আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উত্তরোত্তর অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন কামনা করেন। কংগ্রেসম্যান বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন এবং তার পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীগণ এ সময়ে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি