Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনকের

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 4, 2021 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের হিলসাইডের ষ্টার কাবাব রেষ্টুরেন্টের পার্টি হলে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনকের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। ফাউন্ডেশনের সংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল মিল্টনের পরিচালনায় সভাপতিত্ব করেন ডা: মো: আব্দুল লতিফ। মঞ্চে আসন গ্রহন করেন প্রধান উপদেষ্টা ডা: সরোয়ার হাসান চৌধুরী, উপদেষ্টা ডা: মাসুদল হাসান, উপদেষ্টা, আল জুবাইয়ের, সিনিয়র সভাপতি মো: রাকিবুজ্জামান খান (তনু), বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রর্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন। স্বাধীনতার যুদ্ধে আত্মদানকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন সহ সাধারণ সম্পাদক মো: শফিউল আলম। “স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী” ৪ টি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয় পর্বে প্রধান উপদেষ্টা ডা: সরোয়ার হাসান চৌধুরীর ৬৯তম জন্ম বার্ষিকী পালন ও চতুর্থ পর্বে মুক্তিযুদ্ধে শহীদ ও কোভিড -১৯ এ আক্রান্তে নিহতদের রুহের মাহফেরাত কামনায় বিশেষ মোনাজাত।
আলোচনায় অংশগ্রহন করেন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এহসান উল্লাহ্ ফিলিপ, মুক্তিযোদ্ধা ডা: মাসুদুল হাসান, নাটোর জেলা এসোসেিয়শন এর সাবেক সাধারণ সম্পাদক মো: শহীন আলম, এসবি ফাউন্ডেশনের সভাপতি সিহাব উদ্দিন বাচ্চু, এসএম জিন্নাহ, এ্যাড: আজগর আলী, কোষাধ্যক্ষ শমসের আলী, সাহানা বেগম রিনা। ছড়া পাঠ করেন জায়মা জিন্নাহ্ অহনা, আঞ্চলিক গান পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক মো: মোহর যান। পরে প্রধান উপদেষ্টা ডা: সারোয়ার হাসান চৌধুরীর জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: জহুরুল ইসলাম, মোস্তাফা কামাল (মামুন), ডা: নার্গীস রহমান, আফরোজা বেগম, এবিএম মেহেদী হাসান প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV