বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ গুগল ডুডল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সার্চ জায়ান্ট ইঞ্জিন গুগল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে একটি ডুডল প্রকাশ করেছে। এতে একটি নদীতে পণ্যবাহী তিনটি নৌকা ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করা হয়েছে। বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস দমনপীড়ন চালায় পাকিস্তানি দখলদার বাহিনী। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। নয় মাসের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে।
গুগল বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত হোমপেজ পাল্টে ফেলে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’