Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মার্কিন পোস্টাল ডিপার্টমেন্ট থেকে মুক্তধারা ফাউন্ডেশনের পোস্টমার্ক প্রকাশ সংক্রান্ত ঘোষণা!

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 29, 2020 | 6:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) থেকে মুক্তধারা ফাউন্ডেশনের পোস্টমার্ক প্রকাশ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে গত ২৬ মার্চ মার্কিন পোস্টাল ডিপার্টমেন্ট থেকে পোস্টমার্ক প্রকাশ সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়।


এর আগে ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস আখ্যায়িত করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করে যুক্তরাষ্ট্র পোস্টাল ডিপার্টমেন্ট। মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক মন্ত্রী মোস্তফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জোরেল সাদিয়া ফয়জুননেসা সহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড প্রেরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।
যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ ও মুক্তধারা ফাউন্ডেশনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। জ্যাকসন হাইটস পোস্ট অফিসের সুপারভাইজার ফাতিমা সালাজার ওই সময় বলেন, কমিউনিটির সেবা প্রদান করতে পেরে তাঁরা গৌরবান্বিত। মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পোস্ট অফিস সূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জ্যাকসন হাইটস ইউএস পিএস পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবস উপলক্ষে একটি পোস্ট কার্ড প্রকাশ করা হয় যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইউএসপিএস এর মাধ্যমে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV