বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণে অংশীদার হয়ে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মার্কিন কোম্পানিগুলো সত্যিকার অর্থে ইন্দো-প্যাসিফিক অংশীদার দেশগুলোকে মহাকাশে পৌঁছাতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সৃষ্টিশীল কোম্পানিগুলোর অন্যতম স্পেসএক্স সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম নিজস্ব যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
সোমবার যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
এই ফোরামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তার দফতরের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ব্রায়ান হুক ওয়াশিংটন ডিসি থেকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মার্কিন সরকারের নীতি, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন। কেননা বিশ্ব অর্থনীতির প্রায় অর্ধেকই এ অঞ্চলের দেশগুলোর দ্বারা নিয়ন্ত্রিত।
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশনা দেওয়া হয় না। তারপরও আমরা এমন পরিবেশ তৈরি করি যাতে মার্কিন কোম্পানিগুলো সফল হয় এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব তৈরি হয়।
তিনি বলেন, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখার মার্কিন লক্ষ্য বাস্তবায়নের জন্যই এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক রেখেছে। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে খুবই গুরুত্বপূর্ণ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নের সঙ্গে মার্কিন জনগণ ও পুরো বিশ্ব জড়িত। তাই এই অঞ্চল অবশ্যই মুক্ত ও উন্মুক্ত থাকবে হবে। ইত্তেফাক
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK