Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষের জীবনযাত্রার ওপর জলবায়ু পরিবর্তন প্রভাব

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: September 15, 2013 | 10:41 AM

বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষের জীবনযাত্রার ওপর জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলছে। ৩৬ শতাংশ মানুষ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে তাদের পেশাসহ জীবনযাত্রা ও কৃষিকাজে পরিবর্তন এনেছে। বিশ্বের সাতটি দেশের ওপর করা বিবিসি মিডিয়া অ্যাকশনের এক জরিপে বাংলাদেশের বিষয়ে এই তথ্য উঠে এসেছে।

গতকাল শনিবার রাজধানীর স্পেকট্রা মিলনায়তনে জরিপ প্রতিবেদনটি তুলে ধরা হয়। জরিপে দেখা যায়, সাতটি দেশের মধ্যে বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে তাদের জীবনযাত্রায় সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিপুলসংখ্যক মানুষ গ্রাম থেকে শহরে আশ্রয় নিচ্ছে। কিন্তু শহরে এসেও তারা কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।
ওই গবেষণা জরিপে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের ধারণাভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামের ৩৩ হাজার ৫০০ মানুষের ওপর এই গবেষণা জরিপটি পরিচালিত হয়। বাংলাদেশের তিন হাজার ৫৭৮ জনের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের মূল ফলাফল তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের জেষ্ঠ গবেষণা কর্মকর্তা আরিফ আল মামুন ও প্রকল্প পরিচালক ডেমিয়েন উইলসন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল তুলে ধরার পর এক কর্মশালার মাধ্যমে জরিপের ফলাফল ব্যবহারের কৌশল নির্ধারণ করা হয়।
জরিপের ফলাফল তুলে ধরার সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম হান্নান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দক্ষিণাঞ্চল ও সুন্দরবন হুমকির মুখে পড়ছে। সুন্দরবন আমাদের অনেক ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে চলেছে। ফলে আমাদের সুন্দরবন রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা গড়ে তুলতে হবে।’
গবেষণা ফলাফলের ওপর বক্তব্য দিতে গিয়ে জলবায়ু বিশেষজ্ঞ ড. সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের ধারণা ও বাস্তবতার মধ্যে সম্পর্কগুলো খতিয়ে দেখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের কোনো ভুল ধারণা বা ভ্রান্তি আছে কি না, তাও বুঝতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানুষকে প্রস্তুত করে তুলতে এই জ্ঞান কাজে লাগাতে হবে।

শহরে নতুন কষ্ট
প্রতিবেদনে পটুয়াখালী থেকে আগত ঢাকার করাইল বস্তিতে বসবাসকারী একজন রিকশাচালক মোহাম্মদ লিটনের জীবনসংগ্রামের ঘটনা তুলে ধরা হয়েছে। লিটন জানিয়েছেন, তাঁর বাড়ি ঝড়ে ভেঙে যাওয়ায় তিনি ঢাকায় চলে আসেন। এখানে একটা কক্ষে আটজন বাস করছেন। প্রতিদিন পানি কিনে হিসাব করে ব্যবহার করছেন। তিনি বলেন, ‘আমরা যখন ঢাকায় আসি, তখন ঘরভাড়া ছিল মাসে ৮০০ টাকা। আর এখন আমরা প্রতি মাসে ঘরভাড়া বাবদ ২৩০০ টাকা দিই।” লিটনের মতো অনেকেরই একই অভিজ্ঞতার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
ওই সাতটি দেশের মধ্যে বাংলাদেশেই প্রথম প্রতিবেদনটি প্রকাশ করা হলো। ১৯ সেপ্টেম্বর ভারতে ও পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাকি দেশগুলোতে প্রতিবেদনটি তুলে ধরা হবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV