Monday, 7 September 2026 |
শিরোনাম
উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
সব ক্যাটাগরি

বাংলাদেশে আঘাত হেনেছে মহাসেন,২ জনের মৃত্যু, যাচ্ছে চট্টগ্রামের দিকে

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 16, 2013 | 2:12 AM

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশে আঘাত হেনেছে। আজ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মহাসেন সর্বপ্রথম পটুয়াখালি জেলার খেপুপাড়ায় আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া সহকারি আব্দুল আলিম জানিয়েছেন, খেপুপাড়ায় আঘাতের পর ভোলা ও বরগুনায় আঘাত হানে মহাসেন। এখন এটি হাতিয়ার দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দু’ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিধস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। পতেঙ্গার আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুটয়াখালীতে আঘাত হানার পর ঘূর্ণিঝড় মহাসেনের গতি বেড়ে গেছে। এটি এখন ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম ও কক্সবাজারের দিকে যাচ্ছে। দুপুর ১২টার দিকে এটি ওই দুুই জেলার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের পানি ফুলে ফেঁপে ওঠায় উপকূলীয় জেলাগুলোর অনেক নিচু এলাকা তলিয়ে গেছে দুই থেকে তিন ফুট পানির নিচে। উপকূলবর্তী ১২টি জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারকে ৭ নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা, ট্রলার ও সমুদ্রগামী জাহাজকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় মোকাবেলায় বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ছুটি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত ও কক্সকাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া শুরু হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫০ হাজার স্বেচ্ছাসেবক।  মহাসেনের তাণ্ডবে ইতোমধ্যে শ্রীলঙ্কায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ৮২ লাখ মানুষ এই ঝড়ের কারণে হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ