Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জাতিসংঘের

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: February 15, 2019 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। ২০১৯ সালে এ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। ১৫ ফেব্রুয়ারি সংস্থা দু’টির যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউএনএইচসিআর ও আইওএম ২০১৯ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেপিআর) প্রকাশ করেছে। জেপিআর পরিকল্পনা অনুযায়ী এই অর্থ সহায়তার জন্য সংস্থা দু’টি সারাবিশ্বের কাছে আবেদন জানিয়েছে। 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রান্তিক সীমায় অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থা দু’টি। রোহিঙ্গাদের জন্য খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়দানের জন্য এই সহায়তার অর্ধেক খরচ হবে। এছাড়া স্বাস্থ্য, ব্যবস্থাপনা, নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি যৌন হয়রানি প্রতিরোধমূলক কার্যক্রমে অর্থ প্রয়োজন। জেপিআর
২০১৮ সালে রোহিঙ্গাদের জন্য সারাবিশ্বের কাছে ৯৫০ মিলিয়ন সহায়তার আবেদন জানিয়েছিলো।সহায়তা পাওয়া যায় ৬৫৫ মিলিয়ন ডলার। যা মোট সহায়তার ৬৯ ভাগ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ