বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ‘অসম্ভব’: জাতিসংঘ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া ‘অসম্ভব’ বলে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মনে করছে৷ রাখাইনে এখনও থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকিতে’ রয়েছে বলে জানান তারা৷ সূত্র : ডয়েচে ভেলে
মানবাধিকার পরিষদ গঠিত এই মিশন গতবছর ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিল৷ সেই সময় তারা সেনাবাহিনীর প্রধান মিন অং লায়িংসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও বিচার দাবি করেছিলেন৷
জাতিসংঘের দলটি বলছে, মিয়ানমারের রাখাইনে এখনও ছয় লাখ রোহিঙ্গা রয়েছে৷ তারা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকির’ মধ্যে রয়েছে বলে জানিয়েছে তারা৷ মিয়ানমার নিয়ে এই দলের তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনটি মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করা হবে৷
রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন একশোর বেশি ব্যক্তির নাম আছে বলে জানানো হয়েছে৷ দলটি গতবছর সেনাবাহিনীর ছয়জন জেনারেলের নাম উল্লেখ করেছিল৷
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের