Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত, এমআরপি পাসপোর্ট’র মেয়াদ শেষ হলে ই-পাসপোর্ট নিতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: May 21, 2016 | 3:29 PM

দীন ইসলাম : বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওটি) পদ্ধতি অর্থাৎ বেসরকারিভাবে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক্স পাসপোর্ট) চালুর প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারিভাবে ই-পাসপোর্ট চালু করতে বলেছেন। গত বৃহস্পতিবার ই-পাসপোর্ট সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার সংক্ষেপের ভিত্তিতে এমন নির্দেশনা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই নির্দেশনায় বলা হয়েছে, ই-পাসপোর্টের পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করা যাবে। তবে ই-পাসপোর্ট ব্যবহার শুরু হলে বিদেশে যাওয়া-আাসার ক্ষেত্রে ভোগান্তি কমবে। এ বিষয়ে সরকারের যুক্তি, শুধু এমআরপি যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ইমিগ্রেশনে দেরি হচ্ছে। ই-পাসপোর্টের ব্যবহার শুরু হলে বিদেশে যাওয়া- আসার সময় ভোগান্তি কমবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছিল বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে ই-পাসপোর্ট চালু করতে। এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়, ই-পাসপোর্টের জন্য যে  কোম্পানি কাজ পাবে তারা নিজ খরচে সব করবে। চুক্তি হবে পাঁচ বছরের জন্য। চুক্তি শেষে আনুষঙ্গিক সবকিছু পাসপোর্ট অধিদপ্তরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে সায় দেননি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ই-পাসপোর্টের সারসংক্ষেপে বলা হয়, বর্তমানে বিশ্বের শত?াধিক দেশে এমআরপি’র পাশাপাশি ইলেক্ট্রনিক পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে। ই-পাসপোর্টে এমআরপি’র চেয়ে আরও নিরাপদে বাহকের তথ্য সংরক্ষিত থাকে। এশিয়ার বেশির ভাগ দেশে ইতিমধ্যে এ পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে। এ প্রেক্ষাপটে ‘বাংলাদেশ পাসপোর্ট’-এর গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্য অন্য দেশের সঙ্গে মিল রেখে যুগোপযোগী ভ্রমণ তথ্য প্রচলনের প্রয়োজনে বাংলাদেশেও ই-পাসপোর্ট প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়েছে, বেশির ভাগ দেশে ই-পাসপোর্ট ইস্যু করার কারণেই পাসপোর্ট ভেরিফিকেশন উপযোগী অবকাঠামো স্থাপন করা হয়েছে। ফলে ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তারা এ সংক্রান্ত কাজ সহজে করতে পারছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-পাসপোর্ট প্রবর্তনের সব সুবিধা- অসুবিধা যাচাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছিল। কমিটি বলেছে, ই-পাসপোর্ট প্রবর্তনের জন্য বাংলাদেশ দূতাবাসে যে অবকাঠামো থাকা প্রয়োজন, এমআরপি বাস্তবায়নে তা রয়েছে। তবে ই-বুকলেট, পারসোনালাইজেশন মেশিন ক্রয়, এমআরপি সিস্টেমের সঙ্গে সংযোগ, সব ইমিগ্রেশন চেক পয়েন্টে ই-পাসপোর্ট পাঠযোগ্য করার ব্যবস্থা এবং ই-গেট করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বয়সভেদে পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্ট  দেয়া হবে। জানা গেছে, ১৮ বছরের নিচে ও ৫৫ বছরের বেশি বয়সীদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট এবং ১৯ থেকে ৫৫ বছর বয়সীদের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট দেয়া হবে। বর্তমানে সাধারণ ও জরুরি পাসপোর্ট করতে যথাক্রমে তিন হাজার ও ছয় হাজার টাকা ফি দিতে হয়। যাদের এখন এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ শেষ হলে তাঁদের ই-পাসপোর্ট নিতে হবে। ই-পাসপোর্টে পাতায় থাকা চিপসে পাসপোর্টধারীর সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে চোখের মণির ছবি ও আঙুলের ছাপসহ সিকিউরিটি চিহ্ন থাকবে। এ কারণে পরিচয় গোপন করা কঠিন হবে। যেসব দেশে ই-পাসপোর্টের সুবিধা রয়েছে, সেখানে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ প্রায় ১১৮টি দেশে এই ধরনের পাসপোর্ট চালু আছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV