বাংলাদেশে একুশে পদক ঘোষণা
নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভাষা সংগ্রামীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের একুশে পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করেছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন। আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদকের জন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন, ভাষা আন্দোলনের জন্য এম. এ. ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। মুক্তিযুদ্ধের জন্য সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সমাজসেবায় নূরজাহান মুরশিদ (মরণোত্তর) ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি রফিক আজাদ এবং আসাদ চৌধুরী, শিল্পকলায় কাদেরী কিবরিয়া, জামালউদ্দিন হোসেন ও বিজয় কৃষ্ণ অধিকারী (চারণ কবি বিজয় সরকার—মরণোত্তর)। এ ছাড়া শিল্পকলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পদক পাচ্ছে। পদক পাওয়া প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি