Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রদের মাঝে কেএলবি’র ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: September 3, 2020 | 2:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মহামারী করোনা ভাইরাসের মত ভয়ঙ্কর অসুখে ভুগছে সারা বিশ্ব। মৃত্যু বিভীষিকার আর এক নাম এখন কোভিড-১৯। বাংলাদেশের নি¤œ আয়ের মানুষ এক দিকে করোনা ভয়ে গৃহবন্দি অন্যদিকে কর্মহীন, অনাহারে অর্ধাহারে। কর্মহীন হতদরিদ্র মানুষগুলো দিন কাটাচ্ছে চরম ক্ষুদা-দারিদ্রতার মধ্য দিয়ে।
গত মার্চ মাস থেকে ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক গরীব অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই মধ্যে প্রায় ৪০টিরও বেশী যায়গায় বিভিন্ন সাহায্য সামগ্রী বিতরণ করা হয়েছে যার মধ্যে রয়েছে ‘ছায়াতল বাংলাদেশ’-এর মাধ্যমে ৩৫ হাজার টাকার সাহায্য সামগ্রী ১০০ পরিবারকে প্রদান করা হয়। মাগুরা জেলায় ১৫ হাজার টাকার সাহায্য সামগ্রী ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। মেহেরপুরে ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী ২৫টি পরিবারকে, ভালুকশীতে ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী ২৫টি পরিবারকে, পটুয়াখালিতে ১২ হাজার টাকার সাহায্য সামগ্রী ২৫টি পরিবারকে, খুলনায় ১৫ হাজার টাকার সাহায্য সামগ্রী ২৫টি পরিবারকে, এছাড়াও খুলনায় পৃথক পৃথক আরো দু’টি জায়গায় ২০ ও ২৫ পরিবারকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জে ৪০টি পরিবারকে ১৫, হাজার টাকার সাহায্য সামগ্রী, রাধাগঞ্জে ১৫টি পরিবারকে ৫ হাজার টাকার সাহায্য সামগ্রী, তিলবাড়িতে ২০টি পরিচালকে ৫ হাজার টাকার সাহায্য সামগ্রী, মুশরিয়াতে ৩৫ পরিবারকে ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী, বেতকাছিয়ায় ৩৫টি পরিচারকে ২০ হাজার টাকার সাহায্য সামগ্রী, নেত্রকোনায় ৩৫টি পরিবারকে ১২ হাজার টাকার সাহায্য সামগ্রী, জলিরপাড়ে দু’টি জায়গায় ৩০টি করে পরিবারকে যথাক্রমে ১৫,০০০ টাকার ও ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী প্রদান করা হয়েছে।
ধারাবাসাইলে ৩৫টি পরিবারকে হাজার টাকার সাহায্য সামগ্রী, পাবনায় ৩৫টি পরিবারকে ১৫ হাজার টাকার সাহায্য সামগ্রী, ঢাকায় ৩০টি পরিবারকে ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী, বরিশালে ৫ হাজার টাকার সাহায্য সামগ্রী, মনিরামপুর ও বেশবপুরে ৩৫টি করে পরিবারে ১০ হাজার টাকার সাহায্য সামগ্রী, চিলায় দুটি স্থানে ৪০ ও ৫০ পরিবারকে ২০ হাজার ও ২৫ হাজার টাকার সাহায্য সামগ্রী দেওয়া হয়ছে।
এছাড়াও বিভিন্ন স্থানে অসহায় সাধারণ খেটেখাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং এখনও এ ধারা অব্যাহত আছে। বাংলাদেশ থেকে যারা ফেসবুকে ম্যাসেজ দিয়ে যোগাযোগ করেছেন তাদের থেকেও কয়েক জনকে সাহায্য করা হয়েছে।
ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল সংস্থার কার্যক্রম সাধারণত নিজ পারিবারিক অর্থেই পরিচালনা করে আসছেন। মাঝে মাঝে কেউ ১০, ২০ বা ৫০ ডলার সাহায্য দিলেও তা তিনি হাসিমুখে গ্রহণ করে বিভিন্ন কার্যক্রমে ব্যয় করে থাকেন।
উল্লেখ্য, ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক নিউইয়র্কে নিবন্ধিত একটি অ-লাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশেও নিবন্ধিত। সংস্থাটি প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, বস্ত্র, বৃক্ষরোপণ, বৃদ্ধ হোম, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিগত বছরগুলো মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যালভিন মন্ডল বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক, বাংলাদেশের কয়েকটি গ্রামের অসহায় শিশুদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা করে থাকে।
ক্যালভিন মন্ডল, তার স্ত্রী মনা মার্গারেট বারিকদার এর অনুপ্রেরণায় তার দুই মেয়ে ক্যাথরিনা মন্ডল ও খ্রীষ্টিনা মন্ডল মূলত প্রতি বছরই তাদের জন্মদিনের উপহারের টাকায় বাংলাদেশের কিছু গরীব শিশুদের সাথে সহভাগিতা করে থাকে উপহার সামগ্রী বিতরণ ও পড়া-লেখায়।
সংস্থাটির উদ্যোগে ৩টি ফ্রি স্কুল পরিচালিত হচ্ছে বাংলাদেশে। স্কুলগুলো যথাক্রমে ‘মমতাময়ী বিদ্যা নিকেতন’ নামে মেহেরপূরের বল্লবপুরে, ‘আশীর্বাদ বিদ্যা নিকেতন’ নামে তালপুখুরীয়া, কোটালীপাড়া, গাজীপুরে এবং ‘আশীর্বাদ বিদ্যা নিকেতন’ নামে খুলনায় এই সব ফ্রি স্কুল পরিচালিত হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান মি: ক্যালভিন মন্ডলের পারিবারিক আর্থিক সহযোগিতায়ই এসব কার্যক্রম চলছে। তিনি এই কাজে সকলের সহযোগিতা কামনা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV