Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে যুক্তরাষ্ট্র -বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: October 23, 2012 | 5:42 PM

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স জন ড্যানিলোয়িচ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছিল। তারপর থেকে এদেশে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনো অনেকে লড়াই করে চলেছেন। গত সোমবার রাজধানীর একটি হোটেলে তার সম্মানে প্রাক্তন ছাত্রলীগ   ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা-নৈশভোজ সভায় তিনি এ কথা বলেন।

জন ড্যানিলোয়িচ বলেন, চলতি বছর বাংলাদেশকে প্রায় ২০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু আর্থিক সহায়তা নয়, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুশাসন ও গণতন্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সঙ্গে ওয়াশিংটন কাজ করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক এবিএম মূসা, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা খালেদ মোহাম্মদ আল, ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক পীর হাবিবুর রহমান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ