বাংলাদেশে গত বছর কর ফাঁকি, আত্মসাৎ ২১ হাজার কোটি টাকা: টিআইবি

ই উএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে ২০০৯-১০ অর্থবছরে কর ফাঁকি ও আত্মসাতের পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা। আজ বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে এ গবেষণা করে টিআইবি।রাজধানীর সিরডাপ মিলনায়তনেএ গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়।এনবিআরের অসংখ্য দুর্নীতি, অনিয়ম অদক্ষতার কথা তুলে ধরে এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আদায় করা রাজস্বের প্রায় ৩ ভাগের একভাগ ও জাতীয় আয়ের প্রায় ২.৮ ভাগ আত্মসাৎ হচ্ছে। সংস্থাটির ৩৮ বছরে ২৬ বার চেয়ারম্যান বদল হয়েছেন। এভাবে বারবার চেয়ারম্যান পরিবর্তন করে একে নেতৃত্ব শূন্য করে রাখা হয়েছে।উৎকোচ ছাড়া এনবিআরে কোনো কাজ না হওয়ার অভিযোগ বহু পুরনো।এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে টিআইএন রেজিস্ট্রেশন, কর অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেটের জন্য প্রত্যেক করদাতাকে গড়ে প্রায় সাড়ে ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।এতে আরো বলা হয়েছে, ২০০৪ সাল থেকে প্রতি বছর রাজস্ব বোর্ডের সিআইসি বিভাগের মহাপরিচালকসহ অন্যরা প্রায় ৭৪ লাখ টাকার পুরস্কার পেয়েছেন। পুরস্কারের জন্য মহাপরিচালক নিজেই নিজের নাম প্রস্তাব করেন।গত বছর এ পুরস্কারের প্রায় ৪ কোটি টাকা নিয়ে অডিট আপত্তি উঠে বলেও জানা গেছে।এছাড়া একজন কমিশনার ৫৩ লাখ টাকা কর দিয়ে ২০ কোটি টাকা সাদা করেছেন বলেও গবেষণায় ওঠে এসেছে।টিআইবি বলছে, মামলার কারণে এনবিআরে নতুন জনবল যোগ হচ্ছে না। তাই অর্ধশিক্ষিত ও অদক্ষ প্রায় অর্ধেক জনবল দিয়ে প্রতিষ্ঠানটি চলছে।প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত এনবিআরের ২ জন সদস্য অভিযোগ করেন, চাঞ্চল্য তৈরির জন্যই এ গবেষণা করা হয়েছে।টিআইবির প্রতিবেদনে এনবিআরকে স্বায়ত্বশাসন দেয়া, সম্পদের হিসাব প্রকাশ, কালো টাকা সাদা করার বিধান বাতিল, অভিযোগের জন্য হটলাইন প্রবর্তন, কমপক্ষে ৩ বছরের জন্য চেয়ারম্যান নিয়োগসহ ৫১টি সুপারিশ তুলে ধরা হয়।তবে এসব সুপারিশের সঙ্গে একমত হতে পারেননি উপস্থিত বিশেষজ্ঞরা। এনবিআরকে স্বচ্ছ ও কার্যকর রাখতে তারা সরকারের সদিচ্ছার উপর জোর দেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030