Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউইয়র্কে র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: May 9, 2026 | 10:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের র‌্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ৩ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে র‌্যালি অনুষ্ঠিত হয়। আয়োজক ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে ছিল সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেলন হক বাবু, সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের ছবি।
সাংবাদিক পিনাকি তালুকদারের সঞ্চালনায় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন ক্ষোভের সাথে বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা-মামলা দায়ের এবং বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককে আটক এবং কয়েকশত সাংবাদিককে গ্রেফতারের টার্গেট করার মধ্য দিয়ে মূলত সাহসি সাংবাদিকতার প্রতিবন্ধক তৈরী করা হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের বিদেশে আসতে দিচ্ছে না পাসপোর্ট আটক করে। সিনিয়র সাংবাদিকদের কয়েকজনকে এয়ারপোর্ট থেকে ফেরৎ পাঠানোর ঘটনাও ঘটেছে।
ফরিদা ইয়াসমিন বলেন, অথচ বৈষম্যমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গিকারে মুহম্মদ ইউনূস এবং পরবর্তীতে তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। ফরিদার ইয়াসমিন বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দিল্লিতে হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, চর দখলের ন্যায় মিডিয়া হাউজ দখল এবং শতশত সাংবাদিককে বরখাস্ত করার পাশপাশি দুই শতাধিক সাংবাদিকের এক্সিডিটেশন কার্ড কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে এ ধরনের অরাজক পরিস্থিতি আগে কখনো ঘটেনি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বলেন, মিথ্যা হত্যা মামলা এবং গ্রেফতারের আতংকে বাংলাদেশের গণমাধ্যক কর্মীরা ভীত-সন্ত্রস্ত। স্বাধীন সাংবাদিকতার ন্যূনতম পরিবেশ নেই। চলছে শুধু চাটুকারিতার প্রতিযোগিতা।
আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এম ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ মোজাহিদ আনসারী ,লাবলু আনসার, অধ্যাপক হোসনে আরা, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, ও হাকিকুল ইসলাম খোকন । র‌্যালিতে আরো ছিলেন শাহ ফারুক রহমান, শিব্বির আহমেদ, দ্বীপক আচার্য, শামিমা দোলা, উত্তম সাহা, ওয়াসিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ