বাংলাদেশে চতুর্থবার বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব : আমেরিকা থাকায় পুরস্কার গ্রহণ করেন তার মা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ৬০ ও ৭০’র দশকের কিংবদন্তি ফুটবলার জহুরুল হককে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের মধ্যদিয়ে গ্রামীণফোন-প্রথমআলো ক্রীড়া পুরস্কার-২০১২ শুরু হয় হোটেল রূপসী বাংলায়। সবাইকে চমকে দিয়ে এবারও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। এনিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কার পেলেন তিনি। ২০০৮, ২০০৯ এবং ২০১১ সালে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। সাকিব আমেরিকা থাকায় পুরস্কার গ্রহণ করেন তার মা। বর্ষসেরা রানারআপ হয়েছেন হকির রাসেল মাহমুদ জিমি এবং ভারোত্তোলনের বিদুৎ কুমার রায়। এই পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক। পাঠকদের ভোটে বর্ষসেরা হয়েছেন নাসির হোসেন। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন ভারোত্তোলক মোল্লা সাবিরা। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’