Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: February 6, 2015 | 11:33 AM

বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে সহিংসতা, যানবাহনে আগুন ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাস পুড়িয়ে, আগ্নেয় বস্তু ছুড়ে ও ট্রেন লাইনচ্যুত করে নিরপরাধ মানুষকে হতাহত করার অযৌক্তিক ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এভাবে সহিংসতার ব্যবহারের জোর প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকা্লের কোনোই যৌক্তিকতা নেই। মেরি হার্ফ বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের ক্ষমতা ও অধিকার সব বাংলাদেশির রয়েছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকা্লের প্রয়োজনীয় পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সব দলকে তাদের নেতাকর্মীদের সহিংসতা বন্ধে নির্দেশনা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে না দেয়ায় অনির্দিষ্টকালের অবরোধ ডাকে বিএনপি। এর সাথে কয়েক দফায় হরতাল কর্মসূচি পালন করা হয়। হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলা ও আগুনে  এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV