বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী রোধে কঠোর পদক্ষেপ দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলাদেশে সন্ত্রাসবাদ বন্ধে সরকারকে সত্যিকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১১ জুন শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বেশ কটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, বুদ্ধিজীবী, বিদেশী নাগরিক, পীর, ইমাম ফকির, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিস্টার ধর্মাবলম্বীদের হত্যার প্রতিবাদে’ অনুষ্ঠিত এ সমাবেশের স্লোগান ছিল, ‘স্টপ টেররিজম ইন বাংলাদেশ’, ‘সেইভ মাইনোরিটি’, ‘সেইভ ফ্রি-থিঙ্কার্স’, ‘সেইভ বাংলাদেশ’, ‘স্টপ টার্গেট কিলিংস’ ইত্যাদি। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা সম্বলিত একটি ঘোষণা পত্রও পাঠ করা হয় এ কর্মসূচি থেকে। দাবির সমর্থনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়ে ২৬ জুন জাতিসংঘ সদর দফতরের সামনে আরেকটি বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশের আয়োজক সংগঠনের মধ্যে ছিল ইউএস কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ, নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মাইনোরিটি রাইটস মুভমেন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মৈত্রী ফাউন্ডেশন, সম্প্রীতি মঞ্চ, বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টার ইত্যাদি। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মুহম্মদউল্লাহ। সঞ্চালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সেক্রেটারি স্বীকৃতি বডুয়া। সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশী মাইনোরিটি মুভমেন্টের শুভ রায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!