বাংলাদেশে জিএসপি পুনর্বহাল হওয়া উচিত: কংগ্রেস সদস্য গ্রেস মেং
বাংলাদেশে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হওয়া উচিত বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। তিনি বলেন, জিএসপি স্থগিত হওয়ার পেছনে ‘রাজনৈতিক কারণ’ নেই এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে এ সুবিধা পুনর্বহাল হওয়া উচিত।
বৃহস্পতিবার নিউইয়র্কের ডেমক্র্যাট দলীয় এই সদস্যের ডিস্ট্রিক্ট কার্যালয়ে তার সঙ্গে দেখা করার পর এ তথ্য জানান বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।
ওই বৈঠকে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার নিউইয়র্কের ডেমক্র্যাটদলীয় কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিও ছিলেন। ২০১৩ সালে কারখানার কর্ম পরিবেশের উন্নতিসহ ১৬টি শর্তে বাংলাদেশের পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। সব শর্ত পূরণ হলেও দুবছর পরে বাংলাদেশকে বাদ দিয়ে ১২২টি দেশের পণ্যে জিএসপি নবায়ন করে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা খোরশেদ খন্দকার ‘অবিলম্বে বাংলাদেশকে জিএসপি সুবিধা পুনর্বহালের জন্যে সর্বাত্মক সহায়তার অনুরোধ’ জানিয়ে গ্রেস মেংকে একটি স্মারকলিপি দেন। খোরশেদ বলেন, স্মারকলিপিতে বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করার জন্যে যুক্তরাষ্ট্র প্রশাসন যে দিক-নির্দেশনা দিয়েছিল তা অনুসরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি আবুল কাশেম এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান। আর গ্রেস মেংয়ের সঙ্গে বৈঠকে ছিলেন তার কম্যুউনিকেশন ডাইরেক্টর গোল্ডেস জর্দান। ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল