বাংলাদেশের সিলেট অঞ্চলে ত্রানবিতরণ করতে গিয়ে লন্ডন প্রবাসী তিন শিক্ষার্থী নির্যাতিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যাকবলিত জনগণের মধ্যে ত্রানবিতরণ করতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্যাতিত ও আহত হয়েছেন লন্ডনপ্রবাসী তিন শিক্ষার্থীসহ অন্যান্যরা।
৬ আগস্ট সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় এই তিন শিক্ষার্থী এবং তাদের সাথে ত্রান বিতরণে অংশগ্রহণকারীগণ ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্যাতিত ও আহত হন।
ওইদিন সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চলে ত্রান বিতরণ শেষে বিতরণকারীগণ রাত সাড়ে দশটার দিকে সিলেট জিন্দাবাজার এলাকায় পাঁচভাই রেস্টুরেন্টে খাবার গ্রহণকালে আওয়ামী ক্যাডাররা তাদেরকে ইঙ্গিত করে বিদ্রুপাত্মক ও অপমানজনক মন্তব্য করেন।
অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী ক্যাডাদের সাথে ত্রানবিতকারী দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম প্রতিবাদ করেন। বিষয়টি ওখানেই শেষ হয়ে যায়।
আহার শেষে ত্রানবিতকারীগণ রেস্টুরেন্ট থেকে বের হওয়ামাত্র পিযুষ কান্তি দে’র নেতৃত্বে প্রায় ৪০জন ছাত্রলীগ ক্যাডার ত্রানবিতরণকারীদের ওপর হামলা চালায়। হামলায় লন্ডনপ্রবাসী শিক্ষার্থী শেখ জিয়াউদ্দিন নাহিয়ান, শেখ দবিরউদ্দিন হাসান এবং শেখ আলিম উদ্দিন রিমন ছাড়াও সিলেটবাসী শেখ জাহাঙ্গীর আলমসহ বেশকিছু ত্রানবিতরণকারী আহত হন।
হামলায় শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কিছু ত্রানবিতরণকারী রক্তাক্ত হন। হামলাকারীরা তাদের রেডিও, হাতগড়ি, আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। তাদের গাড়ি ভাঙচুর করেন।
পকেটমার, ছিনতাই, ইয়াবাহা-হিরোইন চোরচালানী, অস্ত্রচুরিসহ ১৮টি মামলার আসামী পিযুষ কান্তি দে ছাড়াও অন্যান্য হামলাকারীদের মধ্যে লিটন পাল, রুমান, পলাশ, রিপন, দিপু রায়ের নাম জানা গেছে।
৭ আগস্ট হামলকারীদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা হয়েছে। পুলিশ এই পর্যন্ত চারজন হামলাকারীকে গ্রেফতারে সক্ষম হয়েছেন। এদের মধ্যে লিটন পাল, রুমান ও রিপনকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। মূল আসামী গ্যাঙলিডার পিযুষ কান্তিকে পুলিশ এখনো গ্রেফতার করে নি।
এই হামলার বিরুদ্ধে ও হামলাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিদাবীতে সিলেট, লন্ডন, মানচেস্টার বার্মিংহামে প্রতিবাদসভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests